সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

মুফতী নাসিরুদ্দীন রাহমানী রচিত সমকালীন ইসলামি অনুপ্রেরণামূলক গ্রন্থ ‘যে গল্পে ঈমান জাগে’-এর মোড়ক উন্মোচন দেশের দুটি স্বনামধন্য দীনি শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট আলেমদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আলেমরা গ্রন্থটির প্রশংসা করেন এবং লেখকের জন্য দোয়া করেন।

প্রথম মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী জামিয়া ইউনূছিয়া-র কার্যালয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়ার মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা মুফতি মুবারকুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন মুফতি ওবায়দুল্লাহ মাদানী, মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, মাওলানা সাইফুল্লাহ আনসারী, মাওলানা আতহার আলী এবং মাওলানা আনওয়ার বিন মুসলিম। তাঁরা গ্রন্থটির মোড়ক উন্মোচন করে লেখকের উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং দোয়া করেন।