নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে অনুষ্ঠিত হেফাজতে ইসলাম বাংলাদেশের ইসলামী মহাসমাবেশ থেকে ‘হেজবুত তাওহীদ’-কে কালো তালিকাভুক্ত করে নিষিদ্ধের দাবি জানানো হয়েছে। সমাবেশে বক্তারা সংগঠনটিকে ঈমান বিধ্বংসী ও জঙ্গি সংগঠন হিসেবে আখ্যায়িত করে সরকারের কাছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
শনিবার (১ আগস্ট) দুপুরে নোয়াখালী জেলা স্কুল মাঠে হেফাজতে ইসলাম বাংলাদেশের তত্ত্বাবধানে, জমইয়্যাতুল মাদারিসিল কওমিয়া নোয়াখালী-লক্ষ্মীপুর এবং ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এ ইসলামী মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজকদের দাবি, এতে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।