কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. বি. এম. সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল (সোমবার, ৩ আগস্ট) মস্তিষ্কে হঠাৎ রক্তক্ষরণ (ব্রেইন স্ট্রোক) শুরু হলে তাঁকে দ্রুত ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তাঁর মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার (ব্রেইন অপারেশন) সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তাঁর শারীরিক অবস্থার কথা চিন্তা করে চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।