নিজস্ব প্রতিবেদক
মুরগির বিষ্ঠা নিয়ে শুরু হওয়া বিরোধ গড়িয়েছে দ্রুত বিচার আইনের মামলায়; আর সেই মামলায় হাজিরা দিতে গিয়ে কারাগারে যেতে হয়েছে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির, সেক্রেটারিসহ তিন নেতাকে।
রোববার (৯ আগস্ট) ময়মনসিংহ জেলা জজ আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে যাওয়া তিন আসামি হলেন—ফুলবাড়ীয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফজলুল হক শামীম, উপজেলা সেক্রেটারি ডা. মো. আব্দুর রাজ্জাক এবং উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, শিক্ষক ফেডারেশনের সভাপতি ও আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালà