সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


জমি নিয়ে বিরোধের জেরে হামলা, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় জমিসংক্রান্ত পূর্বশত্রুতার জেরে হামলায় আফতাব উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম। এর আগে শনিবার (৮ আগস্ট) সকালে জমি সংক্রান্ত জেরে আফতাব উদ্দিন উপর্যুপরি চুরিকাঘাতে শিকার হয়েছিলেন।

নিহত আফতাব উদ্দিন উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের ফতেপুর কান্দাপাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। তিনি কৈলাটি ফতেপুর শাখা ডাকঘরের রানার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে আফতাব উদ্দিনের সঙ্গে তার চাচাতো ভাই একই গ্রামের প্রয়াত উছমান গণির ছেলে ফরিদ মিয়ার বিরোধ চলছিল। গত শনিবার সকাল ১০টার দিকে উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের কৈলাটà