রাজশাহী নগরের মালোপাড়া এলাকায় যানজট সৃষ্টি হওয়াকে কেন্দ্র করে মারধরের শিকার হয়ে পলাশ (৪৫) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ ঘটনায় নগরের বোয়ালিয়া থানায় হত্যা মামলা করা হয়েছে।
পলাশের বাড়ি নগরের রাজারহাতা এলাকায়। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশ উচ্চ রক্তচাপের রোগী ছিলেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে রক্তচাপ মাপতে তিনি মালোপাড়া এলাকার একটি ওষুধের দোকানে যান। এ সময় রাস্তার পাশে তাঁর রিকশা রাখায় সেখা