ফেনী আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানকে তিনটি পৃথক মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৩ জুন) ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ছালামত উল্লাহ এফজিআর-৪২১/২৪, এফজিআর-৪৯৯/২৪ এবং এফজিআর-২৭৪/২৫ নম্বর মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, এফজিআর-৪৯৯/২৪ নম্বর মামলায় উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে থাকা অবস্থায় মাওলানা মাহমুদুল হাসান স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে নতুন করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ফেনী আদালতের কোর্ট পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, তিনটি মামলায় তার জামিন আবেদন নাকচ করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
আদালতের এই আদেশের ফলে অধ্যক্ষ মাহমুদুল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
আইও/