নেত্রকোনা প্রতিনিধি—
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
বুধবার (২৪ জুন) বাদ আসর নেত্রকোনা বড় মসজিদে মুফতি তাহের কাসেমীর সভাপতিত্বে উলামায়ে কেরামের এক মতবিনিময় সভায় উক্ত কমিটি গঠন করা হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের মুহতারাম আমীর মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।
সভায় মুফতি তাহের কাসেমী কে সভাপতি, মাওলানা আব্দুল কাইয়ুম কে সেক্রেটারি এবং মুফতি জাকারিয়া সুতারপুরীকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ নেত্রকোনা জেলা কমিটি গঠন করা হয়।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, মাওলানা ইউনুস, অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন, মুফতি জাকারিয়া সুতারপুরী, মাওলানা আসাদুর রহমান আকন্দ, হাফেজ আবুল কাশেম, হাফেজ আবু সায়েম খান, মাওলানা রুহুল আমীন নগরী, মুফতি নুরুজ্জামান, মাওলানা মাহমুদুল হাসান মোহনগঞ্জী, মাওলানা শরিফউদ্দিন তালুকদার, মাওলানা নাজমুল হক,
মাওলানা গোলাম রব্বানী, মাওলানা আনিসুর রহমান, হাফেজ মাওলানা আসাদ আহমদ আকন্দ, মাও: মুফাজ্জল হোসেন, মাও: মুবাশ্বির আহমদ, আবুল আসাদ, হাফেজ তোফাজ্জল হোসেন, মাওলানা আনোয়ার হোসাইন, হাফেজ কারী মাসুম বিল্লাহ প্রমুখ।
আইও