বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮


‘আল্লাহর দিকে ফিরে আসি, নির্মাণ ও নিরাপত্তাবিধি মেনে চলি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ১০ হাজার। ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিত ও মৃতদের উদ্ধার করছেন কর্মীরা। ছবি সংগৃহিত।

নিজস্ব প্রতিবেদক-

ভেনেজুয়েলায় সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে বিপুল প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিশিষ্ট দাঈ ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

বৃহস্পতিবার (২৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ভয়াবহ এই দুর্যোগে প্রায় এক লাখ মানুষের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তিনি নিহতদের জন্য দোয়া এবং আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

পোস্টে শায়খ আহমাদুল্লাহ বলেন, মহান আল্লাহর অসীম শক্তি ও বিশাল সৃষ্টির সামনে মানুষ কতটা ক্ষুদ্র ও অসহায়, এমন দুর্যোগ তারই বাস্তব প্রমাণ। তিনি উল্লেখ করেন, কিয়ামতের দিন মানুষের তিল তিল করে গড়ে তোলা স্থাপনা, সম্পদ ও আয়োজন মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে। বর্তমান বিশ্বের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেন সেই চূড়ান্ত দিনের একটি নমুনা ও সতর্কবার্তা।

তিনি আরও বলেন, বাংলাদেশেও দীর্ঘদিন ধরে ছোট ছোট ভূমিকম্প অনুভূত হচ্ছে। জনবহুল ও অপরিকল্পিত নগরায়নের কারণে দেশের বড় শহরগুলো বিশেষ ঝুঁকির মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে বড় ধরনের ভূমিকম্প হলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, তা আল্লাহই ভালো জানেন।

শায়খ আহমাদুল্লাহ সবাইকে আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, ব্যক্তি ও সমাজজীবনে সচেতনতা বৃদ্ধি, ভবন নির্মাণে নিরাপত্তাবিধি মেনে চলা এবং দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা জরুরি।
একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম ও কার্যকর প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। তাঁর মতে, সচেতনতা ও যথাযথ পরিকল্পনার মাধ্যমে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ