কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মধ্যে ছয়জনের লাশ দেশে ফিরিয়ে আনা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) কলকাতা থেকে লাশগুলো বাংলাদেশে আনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, এদিন সকালে সাতক্ষীরার এস এম আলীমুজ্জামানের মরদেহ ঘোজাডাঙ্গা-ভোমরা সীমান্ত দিয়ে বাংলাদেশে আনা হয়। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আর বিকেলে কুষ্টিয়ার দেবাশীষ দত্ত এবং একই পরিবারের তিন সদস্য আফসানা শারমিন, শর্ণশিষ দত্ত ও মো. আকরাম আলীর মরদেহ পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে দেশে আনা হয়।
এছাড়া ঢাকার আমিনবাজারের নিহত বাবু আহমেদের মরদেহও পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে দেশে আনা হয়।
গত বুধবার (১৯ আগস্ট) ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার