সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মুন্সিগঞ্জের শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু হলো ইব্রাহিম (৫) ও রাইয়ান (৪)।

রোববার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের কাঠালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্বজনেরা জানা যায়, বাড়ির পাশের নতুন খনন করা পুকুরের পাকা ঘাটে খেলছিল দুই শিশু। একপর্যায়ে ইব্রাহিম পানিতে পড়ে যায়। তাকে উদ্ধারের চেষ্টা করার সময় রাইয়ানও পানিতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর পুকুর থেকে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতদের চাচা চান মোল্লা বলেন, বাড়ি থেকে প্রায় ২০০ ফুট উত্তরে দুই মাস আগে পুকুরটি খনন করà