বুধবার, ০১ জুলাই ২০২৬ ।। ১৬ আষাঢ় ১৪৩৩ ।। ১৬ মহর্‌রম ১৪৪৮


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৮০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৮০ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

মঙ্গলবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৬ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৫ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) নয়জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) নয়জন ও রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুজন রয়েছেন।

চলতি বছর ডেঙ্গুতে ১৮ জনের মৃত্যু হয়েছে।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ