খুলনা মহানগরীতে দুর্বৃত্তের গুলিতে ইতি (১৫) নামে স্কুলছাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) রাত পৌনে ৮টার দিকে নগরীর রূপসা বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেই ওই এলাকার জুলফিকার রহমানের মেয়ে।
গুলিবিদ্ধ শিক্ষার্থীর পরিবার জানায়, ইতি রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। রাতে লেখাপড়া করে বাড়ির সামনে বন্ধু-বান্ধবের সঙ্গে কথা বলছিল। এ সময় মোটরসাইকেলে করে এসে কয়েকজন গুলি করে পালিয়ে যায়। এ সময় ইতি গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
খুলনা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার বলেন, আহত ইতি বাড়ির সামনে অবস্থান করছিল। এ সময় মোটরসাইকেলে আসা তিনজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি তার পায়ে বিদ্ধ হয়। ঘটনার পরপর দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আইও