রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২১ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আস-সুন্নাহর শেফ ট্রেনিংয়ে ৫০ ধরনের খাবার, প্রশংসা শায়খ আহমাদুল্লাহর আরজাবাদ মাদরাসায় আওলাদে রাসুল সাইয়েদ মাওলানা আজহার মাদানী কী হচ্ছে নারায়ণগঞ্জের দেওভোগ মাদরাসায়? ইফা’র নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, আর্থিক লেনদেন থেকে সতর্ক থাকার আহ্বান শুধু হরমুজই নয়, আরও আছে ইরানের ‘বিকল্প অস্ত্র’—মেদভেদেভের সতর্কবার্তা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩১ নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত, আহত ৪ জাফলংয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২ শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে: তথ্যমন্ত্রী

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১টি শিশু।

রোববার (৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৪৫ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৩টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৩৮টি শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ১০৬টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯২৫। এই সময়ে ৮৭৮টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯০৪টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫ হাজার ৬১৮, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ৬৩২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮৮ হাজার ৮৪৪ রোগী, যাদের মধ্যে ৮৫ হাজার ১২২ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ