নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রায় অর্ধশত শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে উত্তরার জামিয়াতুন নূর আল কাসেমিয়া মিলনায়তনে আয়োজিত ‘এসএসসি পরীক্ষা পরবর্তী দ্বীনি মোলাকাত’ অনুষ্ঠানে তাদের সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, রাসুলুল্লাহ (সা.) পৃথিবীতে এসে মানবতা ও সভ্যতার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছেন। তাঁর মাধ্যমে মানুষের অধিকার, ন্যায়বিচার ও সুন্দর জীবনব্যবস্থার শিক্ষা প্রতà