নিজস্ব প্রতিবেদক
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে সৎ, যোগ্য ও পেশাদার ব্যক্তিদের নিয়োগ এবং ব্যাংক লুটের অভিযোগে আলোচিত এস আলমের হস্তক্ষেপের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে এ সংঘর্ষ হয়। এতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সহসভাপতি ও ব্যবসায়ী মোতাছিম বিল্লাহসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কি à