চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বন্দর রক্ষা কমিটি–চট্টগ্রাম। সংগঠনটি বলেছে, বন্দর দেশের অর্থনীতি ও জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত। তাই গুরুত্বপূর্ণ এই দুই টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে দীর্ঘমেয়াদে ইজারা দেওয়া যাবে না।
সোমবার (১৪ সেপ্টেম্বর) নগরের বারিক বিল্ডিং মোড়ে সমাবেশ শেষে বন্দর অভিমুখে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা।
সমাবেশ থেকে আগামী ৫ অক্টোবর চট্টগ্রাম বন্দর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।