সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


কুমিল্লায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কুমিল্লা নগরীর তালপুকুরপাড়ের ঘাট থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, রাতের কোনো এক সময় ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। উদ্ধারের সময় তার শরীরে কোনো কাপড় ছিল না।

পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় শনাক্তে সিআইডির একটি দলকে খবর দেওয়া হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে খবর পেয়ে কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় কয়েকজনের দাবি, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে বিষয়টি তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ