বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬

ফেনীতে দুর্ঘটনার কবলে হেফাজত আমীরকে বহনকারী গাড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে বহনকারী গাড়ি ফেনীতে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। তবে দুর্ঘটনায় তিনি কিংবা তাঁর সফরসঙ্গী কারও কোনো ক্ষতি হয়নি, সবাই নিরাপদ আছেন বলে জানা গেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম দেওয়া এক পোস্টে তা নিশ্চিত করেছেন, হেফাজত নেতা আজিজ উল্লাহ আহমদী। 

পোস্টে তিনি জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ফেনীর মহিপালে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরবর্তীতে আল্লামা বাবুনগরীকে অন্য একটি ব্যক্তিগত গাড়িতে তুলে দিয়ে নোয়াখালীর পূর্বনির্ধারিত কর্মসূচির উদ্দেশ্যে পাঠানো হয়।