বগুড়ায় একটি ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অটোরিকশাচালকসহ পাঁচজন আহত হয়েছেন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া তিনমাথা এলাকায় অতিথি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
ফিলিং স্টেশনের কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুর সোয়া ১টার দিকে গ্যাস প্ল্যান্টের ভেতরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তখন সেখানে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা গ্যাস নিচ্ছিল।
বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে চালকসহ পাঁচজন আহত হন। এ ছাড়া বিস্ফোরণে ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টের ছাউনি ছিন্নভিন্ন হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় নিরাপত্তা দেয়াল, ট্যাংকসহ বিভিন্ন স্থাপনা। আগুনে কয়েকটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
&nbs