কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার কোটবাড়িতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকের পক্ষ থেকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মাদ ফয়সলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নিহত অপ্রতিমের বাবার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন, গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য ধারণের আহ্বান জানান।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ à