বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন ‘বহুমাত্রিক কর্মধারার গুণাবলিতে পূর্ণ ছিলেন আল্লামা নুরুল হুদা ফয়েজী’ আন্তর্জাতিক বাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম জমাদিউস সানি মাস শুরু, রমজানের বাকি আর তিন মাস বায়তুল মোকাররমে আজ কেরাত সম্মেলন, তেলাওয়াত করবেন ৭ দেশের কারী সম্মিলিত ইমাম খতীব পরিষদের সৌদি আরব শাখার আহ্বায়ক কমিটি গঠন

জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছাত্র জমিয়তের নেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহত শিক্ষার্থীদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় নেতারা।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাদ ইশা সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকিরের নেতৃত্বে তারা হাসপাতালে যান। এ সময় তাঁরা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।

সাআদ বিন জাকির বলেন, নারায়ণগঞ্জের জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। একই সঙ্গে তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক ইনামুল হাসান নাঈম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমাদ আল গাজী, শরীফ সিয়াম, আহমাদ প্রমুখ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ