সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


নুরানি বোর্ডের ফলাফল প্রকাশ, পাসের হার ৮৭.৭৯%

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশব্যাপী একসঙ্গে শুরু  হওয়া  নুরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ (এন,টি,কিউ,বি) পরিচালিত ৩য় শ্রেণীর ১৭তম সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

আজ ১০ ডিসেম্বর (রোববার) সকালে  মোহাম্মদপুরের নিজস্ব কার্যালয়ে ‘শায়খুল কুরআন অডিটোরিয়ামে’ এই সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, এবারের মোট পরীক্ষার্থীর  সংখ্যা ছিলো ৪৯ হাজার ৪ শত ৯৬ জন। পাশ করেছে ৪৩ হাজার ৪ শত ৫২ জন। পাসের হার ৮৭.৭৯%। অংশ নিয়েও ফেল করেছে ২ হাজার ২ শত ৬৬ জন। 

মেধা তালিকায় স্থান পেয়ে সেরা শিক্ষার্থী নির্বাচিত হয়েছে ১২ জন। মেধা তালিকায় প্রথম হয়েছে  ঢাকার রওজাতুল কুরআন মাদরাসার মোছা. মিম আক্তার। দ্বিতীয় স্থান অধিকার করেছেন খুলনার পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন বহুমুখী মাদরাসার হাবিবা ইরহা। তৃতীয় স্থান অধিকার করেছেন একাধারে ১০ জন। তারা হলেন, ফেনীর জামিয়া রশীদিয়া দক্ষিণ শাখার সাইফুল ইসলাম, নোয়াখালীর হà