বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

আযাদ দ্বীনী এদারার কেন্দ্রীয় পরীক্ষার তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেটের কওমি মাদরাসা বোর্ড আযাদ দ্বীনী এদারার হিফয বিভাগের কেন্দ্রীয় পরীক্ষা ১৪ ফেব্রুয়ারি এবং কিতাব বিভাগের পরীক্ষা ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে।

বোর্ডটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশের প্রাচীনতম কওমি মাদরাসা বোর্ড সিলেটের আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশ-এর ১৪৪৪/৪৫ হিজরি শিক্ষাবর্ষের কেন্দ্রীয় পরীক্ষা আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ১৩ দিনে হিফযুল কুরআন-এর পরীক্ষা এবং ২২ ফেব্রুয়ারি থেকে ৮ দিনে কিতাব বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হিফয বিভাগে ১৬৯৬ জন ছাত্র/ছাত্রী, এবং কিতাব বিভাগের ফযিলত (স্নাতক) স্তরে ২২০২ জন, সানা. উলয়া (উচ্চ মাধ্যমিক) স্তরে ২৬১৫ জন, সানা. আম্মাহ (মাধ্যমিক) স্তরে ১১৬৬ জন, মুতাওয়াসসিতাহ (নিম্ন মাধ্যমিক) স্তরে ৩০৪৭ জন, ইবতেদায়ি (প্রাথমিক) স্তরে ৬০৮৫ জন এবং নূরানী স্তরে ৬৬৬৭ জন, সকল স্তরে সর্বমোট ২৩২৬৯ জন ছাত্র/ছাত্রী কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনুষ্ঠেয় পরীক্ষায় সিলেট বিভাগের চার জেলায় সর্বমোট ১৪৭ টি কেন্দ্রে ৭২১ জন নেগরান দায়িত্ব পালন করবেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ