বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

দাওরায়ে হাদিসে সাফল্যের শীর্ষে জামিয়া রাহমানিয়া আজিজিয়া; সারাদেশে ২য়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

দেশের কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীন ১৪৪৫ হিজরী/২০২৪ ঈসাব্দের দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পাশের হার ৮৮.৩৭ %।

গত সোমবার ২৮ রমজান (৮ এপ্রিল ২০২৪) দুপুর ১২টর পর উত্তর যাত্রাবাড়ী বিবির বাগিচা ৮০/এ  হাসিব টাওয়ার বোর্ডটির অফিস মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান। হাইআতুল উলয়ার স্থায়ী কমিটি, পরীক্ষা উপকমিটি ও নিরীক্ষকবৃন্দের যৌথ সভায় এ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফলে দেখা যায় রাজধানীর মোহাম্মদপুর বছিলায় অবস্থিত জামিয়া রাহমানিয়া আজিজিয়া সারাদেশে ২য় স্থান লাভ করেছে। প্রতিষ্ঠানটির দাওরায়ে হাদিসে মোট ১০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৭০ জন মুমতায (স্টারমার্ক) বিভাগে উত্তীর্ণ হয়েছে।

এছাড়া মেধাতালিকায় ৯ জন স্থান লাভ করেছে। মেধাতালিকাগুলো যথাক্রমে : ২য়, ১৬, ২১, ২২, ২৪, ৩০, ৩২, ৩৩ ও ৩৪ তম।

হাইআতুল উলয়াতে এমন সাফল্যে আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করে জামিয়া রাহমানিয়া আজিজিয়া-এর মুহতামিম মাওলানা মাহফুজুল হক আওয়ার ইসলামকে বলেন, ‘আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করি। আমাদের মাদরাসার দায়িত্বশীল আসাতিযা যারা আছেন তাদের সকলের আন্তরিক সহযোগিতার কারণে তাদের প্রতিও শুকরিয়া। মাদরাসার যে মুল্য লক্ষ্য ইলম অর্জনের পাশাপাশি আমল-আখলাককে সুন্দর করে গড়ে তোলা, এক্ষেত্রে ছাত্ররা নিজ নিজ চেষ্ট অনুযায়ি মেহনত করেছে, এজন্য তাদের প্রতি শুকরিয়া মোবারকবাদ।

জামিয়া রাহমানিয়া আজিজিয়ার সময় প্রতিকুলতার মধ্যে ভালো ফলাফল লাভ করার রহস্য উল্লেখ করে তিনি বলেন, ‘নানা প্রতিকূলতার মধ্যেও আমরা আমাদের সাধ্য অনুযায়ি চেষ্টা করেছি, ছাত্ররা থাকা-খাওয়া কষ্ট সত্ত্বেও মাদরাসার মূল বিষয় লেখাপড়া ও আমল-আখলাক এ দু-বিষয়কে সর্বাগ্রে রেখে মেহনত করেছে, আল্লাহ তায়ালা তার ফল দিলেন। এটা আল্লাহরই দান’।

উল্লেখ্য, সারা বাংলাদেশে ৬টি কওমি মাদ্রাসার শিক্ষাবোর্ডের সমন্বয়ে গঠিত আল-হাইয়াতুল উলইয়া লিল জামিআতিল কাওমিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত ১৪৪৫ হিজরী কেন্দ্রীয় পরীক্ষায় মোট ৩১,৯৯৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। যাদের মধ্যে মোট ১৬৪৭ জন শিক্ষার্থী মুমতায (স্টারমার্ক) পেয়ে উত্তীর্ণ হয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ