বন্যার কারণে সিলেট বোর্ড ছাড়া সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে রোববার (৩০ জুন)। এবার ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন পরীক্ষার্থী।
গতবারের চেয়ে পরীক্ষার্থী বেড়েছে ৯১ হাজার ৪৪৮ জন।
বন্যার কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে ৯ জুলাই থেকে আগের রুটিন অনুযায়ী পরীক্ষা চলবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে না গিয়ে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের ব্রিফ করবেন।
এদিকে প্রশ্নপত্র ফাঁসের গুজব মুক্ত ও নকল মুক্ত পরিবেশে সুষ্ঠু, সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।
শিক্ষা মন্ত্রণাà