মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে ছাত্রদের চলমান আন্দোলন নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি আন্দোলনকারীদের উদ্দেশে বলেছেন, কোটা নিয়ে এত কীসের আন্দোলন? রাজপথের আন্দোলন দেখে সুপ্রিম কোর্ট-হাইকোর্ট রায় পরিবর্তন করে না।
বৃহস্পতিবার (৪ জুলাই) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির জন্য (স্ট্যান্ডওভার) মুলতবি করে। এরপর হাইকোর্টের রায় আপাতত বহাল রাখার নির্দেশ দেওয়া হয়।
একইসঙ্গে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল (নিয়মিত আপিল) করতে বলে আপিল বিভাগ। রিট আবেদনকারীপক্ষের সময়ের আরজির পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ ‘নট টুডে’ (আজ নয়) বলে আদেশ দিয়েছেন।
এ সময় অ্যাà¦