বৃত্তি নিয়ে মিশরের আল আযহারে পড়তে যাওয়া দারুল আরকামের শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি বলেন, ‘যেসব মেধাবী শিক্ষার্থীরা আল আযহারে পড়তে যাচ্ছে তারা দেশে ফিরে এসে বাংলাদেশে ও মিশরের মধ্যে একটি সাংস্কৃতিক ও এতিহ্যগত সেতুবন্ধন তৈরি করবে।’
ঢাকার উত্তরাস্থ দারুল আরকাম আল ইসলামিয়া ঢাকার ২৩ জন মেধাবী শিক্ষার্থী এ বছর বৃত্তি নিয়ে মিশরের আল আযহারে পড়তে যাচ্ছে। এ উপলক্ষ্যে শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে এক শিক্ষা সেমনিারের আয়োজন করা হয়। সে সময় বাংলাদেশী শিক্ষার্থীদের আল আযহারে গমনকে গৌরবান্ব