|| মাওলানা মুহাম্মাদ হেমায়েত উদ্দীন ||
ইদানিং দেখা যাচ্ছে বিভিন্ন কওমী মাদরাসায় ছাত্ররা কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিষয়ে মাতবরি শুরু করেছে। উস্তাদ ও মুরব্বী মান্যতার তোয়াক্কা মোটেই করছে না। যেন ছাত্ররাই উস্তাদ ও মুরব্বীদের চেয়ে বেশি জ্ঞানী, বেশি বিচক্ষণ ও বেশি দূরদর্শী হয়ে গেছে। আন্দোলন করে ছাত্রদের কথা মানার জন্য উস্তাদ ও মুরব্বীদেরকে বাধ্য করা হচ্ছে। উস্তাদ ও মুরব্বীদের সঙ্গে বেয়াদবিও করা হচ্ছে। প্রতিষ্ঠানে ভাংচুর প্রভৃতি সহিংসতাও চালানো হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় উস্তাদ ও মুরব্বীদের দোষ-ত্রুটি প্রচার করে উস্তাদ ও মুরব্বীদের কাপড় খুলে ফেলা হচ্ছে। আল্লাহর কাছে এসব থেকে পানাহ চাই।
এসব আন্দোলনকারী নবীনদের অনেক যুক্তি। অন্যায়ের প্রতিবাদ, ন্যায্য দাবি আদায়, ইনসাফ প্রতিষ্ঠা ইত্যাদি যুক্