বাংলাদেশ মাদরাসা এসোসিয়েশন (বিএমএ) মিরপুর মডেল থানা কমিটি গঠন হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর ) বাদ মাগরিব মধ্য মনিপুর দারুল আরকাম মডেল মাদরাসা মিলনায়তনে বিএমএ মিরপুর মডেল থানার ১ম কাউন্সিল অনুষ্ঠিত হয়।
হাফেজ মাওলানা আবুবকর বিন রাশেদের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন মুফতী তাওফিকুল ইসলাম।
নাতে রাসুল পরিবেশন করেন তামাদ্দুনের শিল্পী ইমাম হোসাইন। উপস্থিত সদস্যদের পরিচয় পর্ব শেষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন হাফেজ মাওলানা মোয়াজ্জম হোসাইন।