সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


জবির ৭০০ শিক্ষার্থীর আবাসন সহায়তায় কাজ করবে আস-সুন্নাহ ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবাসন ও অন্যান্য সুবিধার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দাবি ছিল দীর্ঘদিনের। সেই লক্ষেই এগিয়ে এসেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। অস্থায়ী ভিত্তিতে ৭০০ শিক্ষার্থীর আবাসন ও বৃত্তির জন্য সংগঠনটির সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর উপস্থিতিতে এ চুক্তি সই হয়।

জানা গেছে, প্রাথমিক অবস্থায় বিশ্ববিদ্যালয়ের ৭০০ শিক্ষার্থীদের জন্য ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত বুড়িগঙ্গার তীরে বসুন্ধরা রিভারভিউয়ে এ আবাসনের ব্যবস্থা করা হবে। আবাসন প্রক্রিয়ায় শিক্ষার্থীদের ফলাফল, পারিবারিক আর্থিক অবস্থা বিবেচনা করে ১০০ শতাংশ, ৭৫ শতাংশ, ৫০ শতাংশ, ২৫ শতাংশ স্কলারশিপের ব্যবস্থা থাকবে।