|| আদিয়াত হাসান ||
নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ পরিচালিত ৩য় শ্রেণির সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ ও শিশু শিক্ষায় নূরানীর ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই ফলাফল প্রকাশ করা হবে। অনুষ্ঠানের সভাপতি বোর্ডের পরিচালক মাওলানা কালিমুল্লাহ জামিল হুসাইন।
নূরানী তা'লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ-এর পরিচালক মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন জানান, নিরক্ষরতা দূরীকরণ, ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছানো, প্রতিটি গ্রামীণ জনপদে নুরানী মাদরাসা প্রতিষ্ঠা এবং আগামী প্রজন্মের সন্তানদের বুকে ইসলামের সবুজ চারা রোপণ করতে আমরা কাজ করছি। শায়খুল কুরআন আল্লামা ক্বারী বেলায়েত রহ.-এর ত্যাগ, কুরবানি ও ইখলাসের ফসল আজকের নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলà