বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

মারকাযুল ফাতাওয়া আল ইসলামিয়া ঢাকা’র ভর্তির এলান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মারকাযুল ফাতাওয়া আল ইসলামিয়া ঢাকা

(ফিকহ-ফাতাওয়া ও উলুমে শরঈয়া বিষয়ক গবেষণাধর্মী উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান)

১৪৪৬-৪৭ হিজরী শিক্ষাবর্ষে ইফতা, উলূমুল হাদীস ও দাওয়াহ বিভাগে ভর্তির এলান

তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা (২ বছর), উলূমুল হাদীস (২ বছর) ও দাওয়াহ ওয়াল ইরশাদ (১ বছর) বিভাগে সীমিত কোটায় ভর্তি নেওয়া হবে, ইনশাআল্লাহ।

ফরম বিতরণ : ৪ শাওয়াল, সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফরম বিতরণ করা হবে।

পরীক্ষার বিষয়: ইফতা বিভাগ

লিখিত

ক) হেদায়া ৩য় খণ্ড এবং ফাতহুল কাদীর, কিতাবুল বুয়ূ থেকে ইজারার শেষ পর্যন্ত। খ) প্রবন্ধ (আরবী ও বাংলা)।

মৌখিক

হেদায়া ৩য় খণ্ড এবং ফাতহুল কাদীর, কিতাবুল বুয়ূ থেকে ইজারার শেষ পর্যন্ত।

উলূমুল হাদীস

 লিখিত

ক) ফাতহুল বারী (১ম খণ্ড) ও শরহু নুখবাহ

খ) প্রবন্ধ (আরবী ও বাংলা)।

মৌখিক

ফাতহুল বারী (১ম খণ্ড) ও প্রাসঙ্গিক যেকোনো বিষয়।

দাওয়াহ বিভাগ

লিখিত

ক) সহীহ বুখারী (২য় খণ্ড)। তাফসীরে ইবনে কাসীর (সুরা ফাতিহা ও বাকারা)।

খ) প্রবন্ধ (আরবী ও বাংলা)।

মৌখিক

যেকোনো বিষয়, যেকোনো কিতাব।

পরীক্ষার তারিখ:

সকল বিভাগের ভর্তি পরীক্ষা নিম্নোক্ত তারিখে অনুষ্ঠিত হবে:

* লিখিত: ৪ শাওয়াল, বাদ যোহর (২: ৩০মি.)।

* মৌখিক: ৫ শাওয়াল (সকাল ৮ ঘটিকায়)।

* ফলাফল: ৬ শাওয়াল।

* ভর্তি: ফলাফল প্রকাশের পর।

বিশেষ দ্রষ্টব্য

* উভয় বিভাগের আবেদনকারীকে অবশ্যই দাওরায়ে হাদীসে প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হবে।

* ভর্তির সময় নিম্নে বর্ণিত কাগজপত্র জমা দিতে হবে-

১. মেশকাত ও দাওরায়ে হাদীসের নম্বরপত্র

২. জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধনের ফটোকপি

৩. অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি

৪. পাসপোর্ট সাইজের দুই কপি ছবি।

ওয়াস সালাম

মুফতি মুহাম্মদ ইয়াহইয়া

প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান মুফতি, মারকাযুল ফাতাওয়া আল ইসলামিয়া ঢাকা

যোগাযোগ:

মোবাইল- ০১৩১৩৬০০৯০০, ০১৬০৮২২৬৮৯৯

ঠিকানা: বাসা-১/বি/২, রোড-২৯/এ, পল্লবী, ঝিলপাড়, মিরপুর-১২, ঢাকা-১২১৬।

E-mail: markazulfatawa@gmail.com
Website : www.markazulfatawa.com
https://www.facebook.com/markazulfatawa/

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ