।। মাওলানা আব্দুর রহমান সিলেটী ।।
সহীহ বুখারী শেষ করার তাওফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ!
যাঁরা এই উম্মতের সবচেয়ে বা-কামাল মনীষী ছিলেন, তাঁরা সহীহ বুখারী পড়েছেন। পড়িয়েছেন। প্রকৃতপক্ষে আমাদের মধ্যে ঐ ধরণের কোনো যোগ্যতা নেই। এটা মুখের কথা নয়, বাস্তবতা।
তবু আল্লাহ তাআলা পড়ার তাওফিক দান করেছেন। এর শোকর আদায় করার উপযুক্ত ভাষা নেই। শুধু বলি- اللهم لك الحمد ولك الشكر
এই যে দ্বীন শেখার ও বোঝার সিলসিলাতুয যাহাব- স্বর্ণধারা; যা সাহাবায়ে কেরাম রা. থেকে নিয়ে উলামায়ে দেওবন্দ পর্যন্ত এসেছে, তার সাথে যুক্ত হওয়া মহা সৌভাগ্যের বিষয়। আমà¦