শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

সমাপনী তালেবে ইলমদের উদ্দেশ্যে নসীহত : মাওলানা আবু সাবের আবদুল্লাহ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সহিহ বুখারি শেষ করার তাওফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ! যাঁরা এই উম্মতের সবচেয়ে সফল মনীষী ছিলেন, তাঁরা সহীহ বুখারী পড়েছেন, পড়িয়েছেন। প্রকৃতপক্ষে আমাদের মধ্যে তেমন কোনো যোগ্যতা নেই। এটা মুখের কথা নয়, বাস্তবতা। তবু আল্লাহ তাআলা পড়ার তাওফিক দান করেছেন। এর শোকর আদায় করার উপযুক্ত ভাষা নেই। শুধু বলি, اللهم لك الحمد ولك الشكر

এই যে দ্বীন শেখার ও বোঝার সিলসিলাতুয যাহাব- স্বর্ণধারা, যা সাহাবায়ে কেরাম থেকে উলামায়ে দেওবন্দ পর্যন্ত পৌঁছেছে, তার সাথে যুক্ত হওয়া মহাসৌভাগ্যের বিষয়। আমরা নিজেদেরকে এই সোনালি ধারার সঙ্গে সম্পৃক্ত করতে পেরেছি এটা আমাদের বড় পাওয়া। আমরাও ইনশাআল্লাহ সেই নূরানি ধারার একেকটা বিন্দু। اللهم لك الحمد كله ولك الشكر