মুহাম্মদ আল আমিন, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুর কচুয়ায় তরুণদের মধ্যে বিশ্ব ভালোবাসা দিবস সম্পর্কে সচেতনতা তৈরি করতে এন্টি-ভ্যালেন্টাইন ক্যাম্পেইন করা হয়েছে।
কচুয়া দাওয়াহ সার্কেল এর উদ্যোগে গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) কচুয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষত কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কচুয়া ডিগ্রি কলেজ ও কচুয়া আল ফাতেহা দারুল ইসলাম মাদ্রাসায় সচেতনতা মূলক লিফলেট বিতরণ ও ভালোবাসা দিবসের অসারতা সম্পর্কে নসিহত করা হয়েছে।
