সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


ফেসবুকে উপদেষ্টা মাহফুজের ‘মব’ নিয়ে পোস্ট, যা বলল ঢাবি ছাত্রশিবির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রশিবিরকে নিয়ে উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে যে কথা লিখেছেন- তা ‘ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছে সংগঠনটি।

সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে ‘উগ্রবাদী মবস্টারদের’ উত্থানের জন্য দায়ী করেছেন। সেই পোস্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওই মন্তব্য করেছে ঢাবি ছাত্রশিবির।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি এসএম ফরহাদ ও সেক্রেটারি মহিউদ্দীন খান এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘ইসলামী ছাত্রশিবির একটি আদর্শিক ছাত্র সংগঠন, যা সবসময় নৈতিকতা, জ্ঞান ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। জুলাইয়ের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির পরিকল্পনা, রাজপথের আন্দোলন ব্যবস