ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত একটি পূর্ণাঙ্গ পাঠ্যক্রমের প্রতিষ্ঠান মাদরাসাতু ইবাদির রহমান। এখানে কওমি সিলেবাস (মাদানী নেসাব) ও জাগতিক শিক্ষার সমন্বয়ে গঠিত একটি পূর্ণাঙ্গ শিক্ষা কারিকুলামে পাঠদান করা হয়। ফলে মাদানি নেসাবের সকল কিতাব অধ্যায়ন করে আলেম হওয়ার পাশাপাশি জেনারেল সাবজেক্টগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে পড়ে এসএসসি পরীক্ষা দেওয়ার বিশেষ সুযোগে আছে। যাতে এই মাদরাসার শিক্ষার্থীরা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে বিস্তৃত কর্মক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করতে পারে।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুখলিছুর রহমান কাসেমী বলà