চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান আজ বুধবার (১৪ মে ২০২৫)। এটি দেশের ইতিহাসে সর্ববৃহৎ সমাবর্তন। সমাবর্তনে ২৩ হাজার গ্র্যাজুয়েট ও তাদের পরিবার, বর্তমান শিক্ষার্থীসহ লাখো মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে পুরো ক্যাম্পাস। সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সমাবর্তনে অংশ নিচ্ছেন ২০১১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ৯টি অনুষদের ২২ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ৪২ জনকে পিএইচডি ও ৩৩ জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হবে। এছাড়া সমাবর্তনে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি প্রদান করা হবে।
সমাবর্তন সফল করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী, ডিজিএফআই, ডিএসবি, এসএসএফ, এনএসআইসহ নিরাপত্তার চাদরে মোড়ানো পুরো ক্যাম্পাস।
