ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপাচার্যের দপ্তরসংলগ্ন লাউঞ্জে কার্যনির্বাহী কমিটির বৈঠক বসে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ডাকসুর নতুন কমিটির কার্যক্রম ।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দীন খানসহ কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যরা।
গত ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে মোট ২৮টি পদে ভোট গ্রহণ হয়। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদকসহ (এজিএস) ২৩টি পদে বিজয়ী হহয় ইসলামী ছাত্রশà
