দেশের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অন্যতম সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। এ উপলক্ষে বুধবার (১ অক্টোবর) আলিয়া মাদরাসা শিক্ষা দিবস উপলক্ষে রাজধানীর বকশীবাজারে অবস্থিত ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে। শিক্ষক, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিরা এতে অংশ নেবেন।
১৭৫৭ সালে সংঘটিত পলাশীর যুদ্ধের পর ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের অবসান হয়। শুরু হয় ইংরেজ ঔপনিবেশিক শাসন। রাজত্ব, শাসন ক্ষমতা, সামাজিক মর্যাদা ও প্রভাব-পতিপত্তি হারিয়ে বাংলার মুসলিম সম্প্রদায় গুরুত্বহীন হয়ে পড়ে। বন্ধ হয়ে যায় ইসলামি শিক্ষার কেন্দ্রগুলো। বাঙালি মুসলিম জনগোষ্ঠী পিছিয়ে পড়তে থাকে সব ক্ষেত্রে।
জাতির ক্রান্তিলগ্নে ইসলামি শিক্ষা, সংস্কৃতি ও তাহযবি-তামাদ্দুন রক্ষার জন্য কতিà