শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ইসলামি বইমেলায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব ও দক্ষিণ চত্বরে চলমান আন্তর্জাতিক ইসলামি বইমেলা গতকাল শুক্রবার (৩ অক্টোবর) আরও মুখর হয়ে উঠেছিল। এদিন লেখক-পাঠকদের মিলনমেলায় যোগ দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় তিনি বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।


তথ্য উপদেষ্টা প্রকাশক ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে মেলার সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি উপস্থিত পাঠকদের সঙ্গেও মতবিনিময় করেন। পাঠকদের আগ্রহ, বইয়ের বিষয়বস্তু ও প্রকাশনা নিয়ে খোলামেলা আলোচনা করেন। তিনি বেশ কয়েকটি প্রকাশনার বই সংগ্রহ করেন।


এদিন বইমেলায় আসেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির (ইবনে শাইখুল হাদিস) মাওলানা মামুনুল হক, ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলামসহ বিশিষ্টজনেরা। 
মাসব্যাপী এ বইমেলায় ১৯৯টি স্টল আছে। এতে ইসলামিক ফাউন্ডেশন, দেশের স্বনামধন্য ইসলামি প্রকাশনা প্রতিষ্ঠান, নেতৃস্থানীয় ইসলামি পুস্তক ব্যবসায়ী ছাড়াও মিসর, লেবানন ও পাকিস্তানের প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এ মেলায় লেখক কর্নার, ফুড কর্নার, আলোচনা সভা ও কবিতা পাঠের ব্যবস্থা রাখা হয়েছে। মেলাটি প্রতিদিন বেলা ১১টা থেকে রাত à