শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

কওমি আলেমদের জ্ঞান-বিজ্ঞানে উৎকর্ষ লাভের সুযোগ অবারিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতী মুঈনুল ইসলাম

একজন কওমি আলেমের জ্ঞান বিজ্ঞানে উৎকর্ষ লাভের সুযোগ থাকে অবারিত। এর অনেক কারণের মধ্যে অন্যতম হলো, একজন কওমি আলেম তাঁর পাঠ্যপুস্তকের মাধ্যমেই যুগ যুগান্তরের ঐতিহ্যমণ্ডিত একাধিক ভাষা, সাহিত্য ও সভ্যতার সাথে পরিচিত হয়ে উঠতে পারেন, যা এদেশের প্রচলিত অন্য শিক্ষাব্যবস্থায় সুযোগ নেই।

এখানে আরেকটি বিষয় হলো, ভালোভাবে একটি ভাষা রপ্ত করতে পারলে একাধিক ভাষা রপ্ত করা সহজ হয়ে যায়। কারণ, একটি আমের এক পিঠে যদি টক হয়, তাহলে আরেক পিঠ স্বাভাবিকভাবেই টক হবে। ভাষার কল-কব্জা প্রায় একই রকম। বিষয়টি সকল ভাষার ক্ষেত্রেই শতভাগ বাস্তব না হলেও ৯০ ভাগই বাস্তব।