সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড অনুমোদিত সব মাদরাসায় ইবতেদায়ি পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণ আজ বুধবার (২২ অক্টোবর) থেকে শুরু হবে। যা ২৯ অক্টোবর পর্যন্ত অনলাইনে ফরম পূরণের সুযোগ থাকবে।

সোমবার (২১ অক্টোবর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড অনুমোদিত স্বতন্ত্র ইবতেদায়ি এবং সংযুক্ত ইবতেদায়িসহ দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় ৫ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী

বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।
প্রতিটি পরীক্ষার্থীর জন্য ৪০০ টাকা বোর্ড ফি অনলাইনে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অনুকূলে জমা দিতে হবে। পাশাপাশি, ২০০ টাকা কেন্দ্র ফি সংশ্লিষ্ট মাদরাসায় জমা দিতে হবে। কেন্দ্র ফি মাদরাসা প্রধ