দেশের তরুণ প্রজন্মের লেখনীর মশাল বহনকারী সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। 'সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়' এই স্লোগানকে সামনে রেখের যাত্রা শুরু হয় সংগঠনটির। সেখান থেকেই ২৫-২৬ কার্যবর্ষের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. সজিব প্রধান ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন করা হয়।
এর আগে গত ২২ অক্টোবর আংশিক কমিটি গঠন করা হয়েছিল, যেখানে সভাপতি হিসেবে মনোনীত হন ইউরোপিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থী মোফাজ্জল হোসেন, এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান ইস্ট ওয়েস্à