বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা নূরুল হক বলেছেন, মাদরাসা শিক্ষাব্যবস্থা এখন আর অবহেলিত থাকবে না। আধুনিক যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে এ শিক্ষাকে নতুন কাঠামো ও নতুন দৃষ্টিভঙ্গিতে এগিয়ে নেয়া হবে।
শনিবার (১৫ নভেম্বর) স্থানীয় শিল্পকলা একাডেমীর মিলনায়তনে মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদরার প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজন করা বর্ণাঢ্য রিইউনিয়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চেয়ারম্যান বলেন, আজকের শিক্ষার্থীদের শুধু ধর্মীয় জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। প্রযুক্তি, দক্ষতা বৃদ্ধি, মানবিকতা ও নেতৃত্বগুণের বিকাশ ঘটিয়ে তাদের আধুনিক শিক্ষার মূলধারায় এগিয়ে নিতে হবে। সরকার ইতোমধ্যে মাদ্রাসা শিক্ষাকে সমান গুরুত্ব ও মর্যাদার সঙ্গে এগিয়ে নিতে নানা উদ্যোগ গ্রহণ করেছে।
অনুষ্ঠানে রিইউনিয়ন উদযাপন কমিটির আহ্বায়ক সরকার মাসুদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল প্রফেসর মো. ওবায়দুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্মতত্ত