কওমি মাদরাসার দাওরায়ে হাদিস সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জাতীয় পর্যায়ে সমানাধিকারের দাবিতে সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে ‘কওমি শিক্ষা অধিকার আন্দোলন’। দেশের বিভিন্ন কওমি মাদরাসা থেকে আগত হাজার হাজার শিক্ষার্থী ও আলেমের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৮ সালে আইন পাস হওয়া সত্ত্বেও, ছয় বছরের বেশি সময় ধরে কওমি শিক্ষার্থীরা একটি ‘কাগুজে স্বীকৃতি’ নিয়ে বসে আছে। এই অকার্যকর স্বীকৃতির কারণে লক্ষ লক্ষ শিক্ষার্থী উচ্চশিক্ষা, কর্মসংস্থান এবং দেশ গড়ার মূলধারায় অংশগ্রহণের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, যা জুলাই বিপ্লবের "বৈষম্যহীন বাংলাদেশ"-এর চেতনার সম্পূর্ণ পরিপন্থী।
অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রখ্যাত আলেম মুফà