বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে গভীর শোক, দুঃখ ও সমবেদনা প্রকাশ করছে।
এক শোকবার্তায় জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক দৃঢ়চেতা, দূরদর্শী ও আপসহীন নেতৃত্বের প্রতীক। তিনি স্বৈরশাসন ও জুলুমের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে অবস্থান নিয়ে গণতন্ত্র, ভোটাধিকার, জাতীয় স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং ইসলামী মূল্যবোধ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহু নির্যাতন, অন্যায় কারাবাস ও সীমাহীন চাপের মুখেও আদর্শচ্যুত হননি; বরং ত্যাগ, ধৈর্য ও দৃঢ়তার মাধ্যমে জাতির সামনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।
নেতৃবৃন্দ আরও বলেন, বেগম খালেদা জিয়ার জীবন ছিল সংগ্রাম ও আত্মত্যাগের এক অবিচল অধ্যায়। গৃহজীবন থেকে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসে তিনি বাংলাদেশের আধুনিক রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় নাম হয়ে ওঠেন। তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন কর