আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এর প্রচারণায় ইতিমধ্যে কাজ শুরু করছে অন্তর্বর্তী সরকার। শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিলবোর্ড বসানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এবার দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের গণভোটের লিফলেট প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। গণভোট নিয়ে ভোটারদের সচেতন করতে এই প্রচারণা চালাবেন শিক্ষকরা।
সোমবার (৪ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এ নির্দেশনা প্রাথমিক শিক্ষার সব আঞ্চলিক উপ-পরিচালক, জেলা ও উপজেলা-থানা শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে।