মাদরাসাপড়ুয়াদের যোগ্য আলেম হিসেবে গড়ে তুলতে বিশেষ কর্মসূচি নিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। এর নাম দেওয়া হয়েছে ‘তুমি আলেম হও’। এ উদ্যোগের আওতায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, কর্মসূচির প্রাথমিক কার্যক্রম সম্বলিত পোস্টারটি অধিভুক্ত ও প্রাথমিক পাঠদান অনুমতিপ্রাপ্ত সকল ফাজিল ও কামিল মাদরাসায় প্রদর্শন করতে হবে। পোস্টারটি ৩৬ ইঞ্চি দৈর্ঘ্য ও ২৪ ইঞ্চি প্রস্থের হবে এবং ডিপ মেরুন, গ্রিন, গোল্ডেন ইয়েলো, ইয়েলো, অফ-হোয়াইট ও হোয়াইট কালারের সংমিশ্রণে তৈরি। পোস্টারের চারপাশে অর্ধ ইঞ্চি গোল্ডেন রঙের ফ্রেম থাকবে। ‘তুমি আলেম হও’ লোগোà